রুকইয়াহয় তেল পানি মধু কালোজিরা

রুকইয়াহতে পানি তেল মধু এবং কালোজিরা।
বদনজর যাদু ও জ্বিন সংক্রান্ত চিকিৎসায় পানি তেল মধু এবং কালোজিরার ব্যবহারঃ
একটি বোতলে প্রয়োজন মতো পানি (৭দিনের জন্য যে পরিমাণ লাগে), প্রয়োজন মতো তেল, মধু এবং কালোজিরা (৭দিনের জন্য যে পরিমাণ লাগে) এগুলো নিয়ে বসুন এরপর--
(ক)
১. সুরা "সুরা ফাতিহা ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।
২. আয়াতুল কুরসী ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।
৩. সুরা ইখলাস ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন। ,
৪. সুরা ফালাক ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।
৫. সুরা নাস ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।
৬. দুরুদ শরিফ ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।
(খ)
এরপর নিচের দুয়াগুলো প্রতিটি ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।
১
. اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
(আল্লা-হুম্মা রাব্বান না-ছ, আযহিবিল বা-ছ, ইশফিহি ওয়া আং-তাশ শা-ফী, লা-শিফা-আন ইল্লা-শিফা-উক, শিফা-আল লা-ইউগা-দিরু সাক্বামা-।)
২
. بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ
(বিসমিল্লা-হি আরকীক, মিং কুল্লি শাইয়িই ইউ;'যীক, মিং শাররি কুল্লি নাফছিন আও আ’ইনিন হা-সিদ, আল্লা-হু ইয়াশফীক, বিসমিল্লা-হি আরকীক। )
৩
. بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ
(বিসমিল্লা-হি ইউবরীক, ওয়া মিং কুল্লি দা-ঈই ইয়াশফীক, ওয়া মিং শাররি হাছিদিন ইযা- হাছাদ, ওয়া শাররি কুল্লি যী "আঈন।)
৪
. اسأل الله العظيم، رب العرش العظيم ان يشفيك
(আছ আলুল্লাহাল আ’যীম, রব্বাল আরশিল আ’যীম, আই ইয়াশ ফি-ক।)
৫
. بِسْمِ اللَّهِ بِسْمِ اللَّهِ بِسْمِ اللَّهِ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
(বিছ মিল্লাহ, বিছ মিল্লাহ, বিছ মিল্লাহ, আ’উযু বি ঈ’ঝঝাতিল্লাহি ওয়া ক্কুদরাতিহি মিং শাররি মা- আজিদু ওয়া উহা-যিরু।)
৬
. أُعِيْذُكُمْ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
(উ ঈ’যুকুম বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাহ, মিং কুল্লি শাইত্বা-নিও- ওয়া হা-ম্মাহ, ওয়া মিং কুল্লি আ’ইনিল লা-ম্মাহ।)
(গ)
পানি তেল মধু ও কালোজিরা ব্যবহার করার নিয়মঃ
১. রুকইয়ার জন্য সুরা-আয়াত/দুয়াগুলো পড়ে ফুঁ দেয়া এই পানি, তেল, মধু এবং কালোজিরা যতদিন রুকইয়াহ করতে বলা হবে ততদিন গোসলের পানির সাথে এক বা আধা-গ্লাস করে পানি মিশিয়ে গোসল করবেন প্রতিদিন।
* সকাল-বিকাল দুইবেলা এক বা আধা-গ্লাস পানিতে রুকইয়ার আয়াত পড়া ৭টি কালোজিরা ও এক চা চামচ মধু মিশিয়ে পান করবেন প্রতিদিন।
* রাতে ঘুমানোর পূর্বে এবং গোসলের পরে রুকইয়ার আয়াত পড়া তেল সারা শরীরে মালিশ করার। এছাড়া শরীরে কোথাও ব্যাথা থাকলে সেখানে এই তেল মাঝেমাঝে ম্যাসাজ করে দিবেন।
২. রুকইয়ার আয়াত পড়ে ফুঁ দেওয়া পানি, তেল, মধু এবং কালোজিরা যদি শেষ হয়ে যায়, তাহলে আবার এগুলো নিয়ে আগের মত আয়াতগুলো পড়ে তৈরি করে নিতে হবে।
৩. একবার পড়ে নেওয়া পানি, তেল, মধু এবং কালোজিরা সাত দিনের বেশি ব্যবহার না করাই উত্তম, কিছু অবশিষ্ট থাকলে ওগুলোর সাথে আরো পানি, তেল, মধু এবং কালোজিরা মিশিয়ে আগের মত আয়াতগুলো পড়ে তৈরি করে নিলেই হবে।
৪. নিজে শুদ্ধ করে পড়তে না পারলে অন্য কেউ পড়ে ফুঁ দিয়ে দিলেও হবে।
৫. মেয়েদের পিরিয়ডের সময় অন্য কেউ পড়ে দিবে, নিজেরা পড়বে না।
*মেয়েদের পিরিয়ড হলে-
গোছল, পানি, তেল, মধু এবং কালোজিরা অন্য কেউ উপরে বলা সুরা ও দুয়াগুলো পড়ে তৈরি করে দিবে, যদি পড়ে দেওয়ার মতো কেউ না থাকে তাহলে আপনি শুধুমাত্র (খ) নাম্বারে বলা দুয়াগুলো (৬টি দুয়া) কয়েকবার করে পড়ে এগুলো তৈরি করে নিবেন।
[লক্ষনীয়]
*জমজমের পানি হলে সর্বোত্তম, তা নাহলে বৃষ্টির পানি, তা নাহলে পান করার উপযোগি কোনো কুপের (কুয়োর) পানি, অন্যান্য পানি না পাওয়া গেলে সাধারন পান করার উপযোগি যে কোনো পানি হলেও চলবে।
*অলিভ অয়েল সর্বোত্তম, তা নাহলে সরিষার তেল অথবা আপনি যে তেল ব্যবহার করে স্বাচ্ছন্দবোধ করেন। (বিশেষ প্রয়োজনে কালোজিরার তেল)।
* ওরিজিনাল মধু দেখে নিবেন।
* কালোজিরা, আগে পরিষ্কার করে নিবেন৷...