জ্বীন দ্বারা আক্রান্ত হবার লক্ষন সমূহ

জ্বিন দ্বারা আক্রান্ত হবার লক্ষনসমূহঃ
জ্বিন দ্বারা আক্রান্ত হবার লক্ষন গুলোকে দু'ভাগে ভাগ করা যায়।
প্রথমতঃ ঘুম সংক্রান্ত লক্ষন সমূহঃ
ক) নিদ্রাহীনতা: যার জন্য সারারাত শুধু বিশ্রাম নেয়াই হয়, ঘুম হয়না।
খ) উদ্বিগ্নতা: যার জন্য রাতের বেশিরভাগ সময়ই না ঘুমিয়ে কাটানো।
গ) বোবায় ধরা: ঘুমের সময় কেউ চেপে ধরেছে, নড়াচড়া করতে পারছে না। প্রায়ই এমন হওয়া।
ঘ) ঘুমের মাঝে প্রায়শই চিৎকার করা, গোঙানো, হাসি-কান্না করা
ঙ) ঘুমন্ত অবস্থায় হাটাহাটি করা (Sleepwalking)
চ) স্বপ্নে কোনো প্রাণিকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা। বিশেষতঃ কুকুর, বিড়াল, ইঁদুর, উট, সিংহ, শিয়াল, সাপ
ছ) স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো যায়গা থেকে পড়ে যেতে দেখা।
জ) কোনো গোরস্থান বা পরিত্যক্ত স্থান অথবা কোনো মরুভূমির সড়কে হাটাচলা করতে দেখা।
ঝ) বিশেষ আকৃতির মানুষ দেখা। যেমন: অনেক লম্বা, খুবই খাটো, খুব কালো কুচকুচে ইত্যাদি।
ঞ) জ্বিন-ভুত দেখা।
দ্বিতীয়তঃ জাগ্রত অবস্থার লক্ষন সমূহঃ
ক) দীর্ঘ মাথাব্যথা (চোখ, কান, দাত ইত্যাদি সমস্যার কারণে নয়, এমনিই)
খ) ইবাদত বিমুখতা: নামাজ, তিলাওয়াত, যিকির আযকারে আগ্রহ উঠে যাওয়া। মোটকথা, দিনদিন আল্লাহর থেকে দূরে সরে যাওয়া।
গ) মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা, কিছুতেই মন না বসা..
ঘ) ব্যাপক অলসতা; সবসময় অবসন্নতা ঘিরে রাখা
ঙ) মৃগীরোগ।
চ) শরীরের কোনো অংঙ্গে ব্যাথা কিংবা বিকল হয়ে যাওয়া, ডাক্তাররা যেখানে সমস্যা খুজে পেতে বা চিকিৎসা করতে অপারগ হচ্ছে।
সতর্কতাঃ এখান থেকে দুই-চারটি লক্ষণ মিলে গেলে নিজেকে জ্বিনের রোগী ভাবার কোন কারণ নেই, যদি দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা থাকে তাহলে ভিন্ন কথা।
রুকইয়াহ সাপোর্ট গ্রুপ...