সিহরের চিকিৎসায় সাপ্লিমেন্ট

সিহরের চিকিৎসায় পানি,তেল,মধু এবং কালোজিরাঃ
একটি বোতলে প্রয়োজন মতো পানি (৭দিনে পান করতে যে পরিমাণ লাগে), প্রয়োজন মতো তেল, মধু এবং কালোজিরা (৭দিনের জন্য যে পরিমাণ লাগে) এগুলো নিয়ে বসুন এরপর "সুরা আ'রাফ এর ১১৭ থেকে ১২২ নং আয়াত, সুরা ইউনুস এর ৮১ ও ৮২ নং আয়াত, সুরা ত্বহার ৬৯ নং আয়াত" এই আয়াতগুলো প্রতিটি পড়ুন আর বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।
আয়াতগুলোর আরবি নিচে দেওয়া হলো।
১.
وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ - فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ - فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ - وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ -قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ - رَبِّ مُوسَىٰ وَهَارُونَ -
২.
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ - وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ -
৩.
وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ -
এরপর
১. সুরা ইখলাস ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন। ,
২. সুরা ফালাক ৩ বার করে পড়ে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।
৩. সুরা নাস ৩ বার করে বোতলের পানি, তেল, মধু এবং কালোজিরাতে ফুঁ দিন।
পানি, তেল, মধু এবং কালোজিরা ব্যবহার করার নিয়মঃ
১. রুকইয়াহ আয়াত পড়ে ফুঁ দেয়া এই পানি, তেল, মধু এবং কালোজিরা যতদিন রুকইয়াহ করতে বলা হবে ততদিন---
(ক) পানিঃ সকাল-বিকাল দুইবেলা এক বা আধা-গ্লাস করে পান করবেন প্রতিদিন।
(খ) মধু ও কালোজিরাঃ সকাল ও রাতে ৭ থেকে ১০ টি কালোজিরা ও হাফ টেবিল চামচ করে মধু খাবেন প্রতিদিন।
(গ) তেলঃ রাতের বেলা মাথার তালুতে, চোখ, নাক ও কানের ছিদ্রে তেল দিয়ে ঘুমাবেন, গোছলের পরে চোখ, নাক ও কানের ছিদ্রে তেল দিয়ে দিবেন, আর অঙ্গে কোথাও ব্যাথা থাকলে সেখানে এই তেল মাঝেমাঝে ম্যাসাজ করে দিবেন।
২. রুকইয়ার আয়াত পড়ে ফুঁ দেওয়া পানি, তেল, মধু এবং কালোজিরা যদি শেষ হয়ে যায়, তাহলে আবার এগুলো নিয়ে আগের মত আয়াতগুলো পড়ে তৈরি করে নিতে হবে।
৩. (একবার পড়ে নেওয়া পানি, তেল, মধু এবং কালোজিরা সাত দিনের বেশি ব্যবহার না করাই উত্তম, কিছু অবশিষ্ট থাকলে ওগুলোর সাথে আরো পানি, তেল, মধু এবং কালোজিরা মিশিয়ে আগের মত আয়াতগুলো পড়ে তৈরি করে নিলেই হবে)।
৪. নিজে শুদ্ধ করে পড়তে না পারলে অন্য কেউ পড়ে ফুঁ দিয়ে দিলেও হবে।
৫. মেয়েদের পিরিয়ডের সময় অন্য কেউ পড়ে দিবে, নিজেরা পড়বে না।
বিশেষ দ্রষ্টব্য-
১। জমজম কুপের পানি হলে সর্বোত্তম, তা নাহলে বৃষ্টির পানি, তা নাহলে পান করার উপযোগি কোনো কুপের (কুয়োর) পানি, অন্যান্য পানি না পাওয়া গেলে সাধারন পান করার উপযোগি পানি হলেও চলবে।
২। জয়তুনের তেল (অলিভ অয়েল) সর্বোত্তম, তা নাহলে সরিষার তেল অথবা আপনি যে তেল ব্যবহার করে স্বাচ্ছন্দবোধ করেন। (বিশেষ প্রয়োজনে কালোজিরার তেল)।
৩। মধু অরিজিনাল নেয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন।
৪। কালোজিরা ফ্রেশ দেখে নিবেন। ধোয়া বা পরিষ্কার করতে হলে আগে ধুয়ে পরিষ্কার করে নিবেন, পরে দুয়া/আয়াত পড়ে রেডি করবেন। ...