বরই পাতার গোসল

🌱বরই পাতার গোসলের নিয়ম।
সিহরের (যাদুর) চিকিৎসায় এই গোসলটি খুবই উপকারী।
উপকারিতা বিবেচনায় সিহরের বিভিন্ন চিকিৎসা পদ্ধতির র্যাংকিং করলে, হয়তোবা এটাই সবার উপরে থাকবে।
এখন আমরা সংক্ষেপে বরই পাতা বেটে (পিষে) রুকইয়ার গোসলের কার্যকরী পদ্ধতি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ্।
* এক বালতি গোসলের পানি নিন, এরপর সাতটি তাজা বরই পাতা (কুল বলা হয় অনেক এলাকায়) বেটে নিয়ে (সম্ভব হলে পাটায় পিষে) বালতির পানিতে গুলিয়ে নিন।
* এরপর নিচের সুরা ও আয়াতগুলো পড়ুন, পড়ার মাঝে মাঝে পানিতে ফুঁ দিতে পারেন, এরপর এখান থেকে তিন ঢোক পানি পান করুন, বাকিটা দিয়ে গোসল করুন।
* যদি গোসলের পানি খাওয়ার অনুপযোগী হয় তবে গোসলের জন্য বালতিতে পানি নিন ও খাওয়ার জন্য এক গ্লাস পানি আলাদা করে নিন, এরপরে বরই পাতা পিষে (ব্লেন্ডার করেও নিতে পারেন) গ্লাসের পানিতে ৩/১ (তিন ভাগের এক ভাগ) দিন, আর বাকি ২ ভাগ বালতির পানিতে মিশিয়ে দিন, এরপর নিচের সুরা ও আয়াতগুলো পড়ে উভয় পানিতে ফু দিবেন।
এরপরে গ্লাসের পানি পান করে নিন, আর গোসলের পানি দিয়ে গোসল করে নিন।
আপনাকে যা যা পড়তে হবেঃ
১. সূরা ফাতিহা - ৩ বার পড়ুন।
২. আয়াতুল কুরসি - ৩ বার পড়ুন।
৩. সুরা আরাফ, আয়াত নং ১১৭ থেকে ১২২ (৩ বার পড়ুন।)
৪. সুরা ইউনুস, আয়াত নং ৮১ থেকে ৮২ (৩ বার পড়ুন।)
৫. সুরা ত্বহা, আয়াত নং ৬৯ (৩ বার পড়ুন।)
৬. সুরা ইখলাস - ৩ বার পড়ুন।
৭. সুরা ফালাক - ৩ বার পড়ুন।
৮. সুরা নাস - ৩ বার পড়ুন।
* ইনশাআল্লাহ প্রথম গোসলেই যাদু নষ্ট হয়ে যাবে।
* প্রয়োজনে একই নিয়মে আরো কিছুদিন (একাধারে ৩ দিন) গোসল করুন।
দ্রষ্টব্যঃ
১. এই বরই পাতা মেশানো পানি চুলার আগুনে গরম করবেন না, এর সাথে অন্য পানি মিশাবেন না।
২. আর বরই পাতা না পেলে, কর্পূর পাতা অথবা অল্প পরিমান কর্পুর দিয়ে বা ওটাও না পেলে, নিম পাতা দিয়ে একই নিয়মে গোসল করুন, তবে বরই পাতাই উত্তম।
৩. পাত্রে বা বালতিতে পানি, অবশ্যই বাথরুম থেকে বাইরে এনে সুরা ও দুয়াগুলো পড়বেন (বাথরুমের ভিতরে কুরআনের আয়াত পড়বেন না)।
[লক্ষনীয়]
মেয়েরা তাদের মেয়েলি সংক্রান্ত সময়ে এটা রেডি করতে পারবেনা, যদি অন্য কেউ সুরা ও আয়াতগুলো পড়ে রেডি করে দেয়, তাহলে ওই অবস্থায়ও এই গোসল করতে পারবে)।
রিমাইন্ডারঃ
ক) যে কয়দিন বরই পাতার গোসল করবেন, ওই কয়দিন আর অন্য কোনো রুকইয়ার গোসল করার প্রয়োজন নেই।
খ) ধরুন আপনি বদ-নজর বা যাদুর রুকইয়াহ করতেছেন, আপনাকে বলা হইলো আপনি ১ দিন বা ৩ দিন বরই পাতার গোসল করবেন, তখন বদ-নজর বা যাদুর রুকইয়াহ ঠিকই করবেন, কিন্তু বদ-নজর বা যাদুর গোসলটা করবেন না, বদ-নজর বা যাদুর গোসলের পরিবর্তে তখন শুধু বরই পাতার গোসল করলেই চলবে (যে কয়দিন বলা হবে)।
গ) বরই পাতার গোসল শেষ করার পরের দিন থেকে আবার সাজেশনের নিয়ম অনুযায়ী গোসল করবেন।
আশা করছি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন।
আল্লাহ তায়ালার রহমতে জাদুর চিকিৎসায় এই গোসল খুবই উপকারী।
বিভিন্ন যুগের অনেক বিখ্যাত আলেমদের সাজেস্টেড পদ্ধতি এটা, আল্লাহ তায়ালা চাইলে আপনিও উপকার পাবেন ইনশাআল্লাহ্। ...