রুকইয়াহ যিনা

রুকইয়াহ যিনাঃ
আজ আপনাদেরকে একটি রুকইয়ার সাথে পরিচয় করে দিতে চাই, নাম "রুকইয়াহ-যিনা" অদ্ভুত নাম তাই না?
কি আছে এই রুকইয়াহতে?
এখানে মূলত কুরআনের সেই আয়াতগুলো আছে, যেখানে যিনার ব্যাপারে আল্লাহ তায়ালা ধমক দিয়েছেন, সতর্ক করেছেন, আযাবের কথা বলেছেন, কিংবা ইসলামিক সালতানাতে যিনাকারীদের দণ্ডের কথা বলেছেন, এছাড়াও এখানে আখিরাতে যিনাকারিদের ভয়াবহ শাস্তির ব্যাপারে কিছু হাদিস আছে, সাথে কিছু আয়াতুল হারক, আর সব শেষে দোয়া।
রুকইয়াহ যিনার বৈশিষ্ট্যঃ যে ধরনের ভিকটিমদের জন্য এই রুকইয়াহ করলে উপকৃত হওয়ার আশা করা যায়, এখানে বাস্তবতার আলোকে ৬ ধরনের ভিকটিমদের জন্য প্রযোজ্য মনে করে তাদের বিবরণ তুলে ধরছি।
একঃ জ্বিন কর্তৃক যৌন নির্যাতনের শিকারঃ
এটা বিশেষভাবে সেসব বোনদের জন্য উপকারী, যারা রাত্রিতে জিন সংক্রান্ত ঝামেলা ফেস করেন, উস্তায তিম হাম্বলের ভাষায় "jinn assault at night"। অনেকের ঘুমের মধ্যে মনে হয় কেউ শারীরিকভাবে হেনস্থা করতে চাচ্ছে, আরেকটু পরিষ্কার করে বললে যৌন নির্যাতন করতে চাচ্ছে, ব্যাপারটা অনেক লজ্জা এবং অস্বস্তির হলেও অনেকের জন্য এটাই প্রতিদিনের বাস্তবতা।
এটা শুধু মেয়েদের ক্ষেত্রেই না, প্রচুর ছেলেরাও এই সমস্যা ফেস করেন।
এই রুকইয়ার অডিওটি এক্ষেত্রে সবচেয়ে বেশি উপকারী হবে ইনশাআল্লাহ।
দুইঃ জ্বিন কর্তৃক ভালোবাসার বলি হওয়াঃ
কেউ কেউ বিপরীত লিঙ্গের জিন দ্বারা আক্রান্ত হয়, আর ঐ জিন তাকে পছন্দ করে অথবা অন্য কারণে আক্রান্ত হয়েছে, কিন্তু অনেকদিন ধরে সাথে থাকতে থাকতে জ্বিন তাকে পছন্দ করে ফেলে, তাই যেতে চায় না এবং অন্য কোথাও বিয়ে হওয়া পছন্দ করেনা।
এক্ষেত্রে এই রুকইয়াহটি উপকারী হবে ইনশাআল্লাহ।
তিনঃ স্বপ্নদোষ ও বোবায় ধরাঃ
প্রথম পয়েন্টে বলা ভাই/বোনদের স্বাভাবিকভাবেই স্বপ্নদোষ এবং বোবায় ধরার সমস্যা বেশি হয়, তাঁরা তো বটেই, এছাড়া এমনিতেই যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয় এবং বোবায় ধরে।
তাদের জন্যও এটা উপকারী হবে ইনশাআল্লাহ।
চারঃ পরকিয়া বা অবৈধ সম্পর্কে লিপ্তঃ
অনেকে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্কের ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি জানেন, কিন্তু কোন কারণ বশত: বা পরিস্থিতির শিকার হয়ে অনেক দিনের পুরনো সম্পর্ক চেষ্টা করেও ছাড়তে পারেন না।
এদের ক্ষেত্রে এটা উপকারী হবে ইনশাআল্লাহ।
পাঁচঃ স্বামী বা স্ত্রী পরকিয়া আসক্ত হলেঃ
অনেকে নিজ স্বামী/স্ত্রীর পরকিয়ার ব্যাপারে অভিযোগ করে থাকেন, তাঁরা চাইলে এই আয়াতগুলো স্বামী/স্ত্রীর ইসলাহের নিয়তে তিলাওয়াত করে, আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে পারেন।
ছয়ঃ পর্ন বা হস্তমৈথুন আসক্তিঃ
বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হচ্ছে পর্ন এবং মাস্টারবেশন আসক্তি, অনেক চেষ্টা করেও এটা থেকে বের হতে পারছেন না।
এদের ক্ষেত্রেও এই রুকইয়াহটি বেশ উপকারী হবে ইনশাআল্লাহ।
কখন এবং কিভাবে শুনবেন?
সাধারণত প্রতিদিন যে সময় সমস্যা ফেস করেন, ওয়াসওয়াসা বেড়ে যায় তখন বা এর একটু আগে থেকেই শোনা ভালো, এছাড়া যখন ইচ্ছা যত ইচ্ছা শোনা যাবে, তবে হ্যাঁ! যতটা গুরুত্ব এবং মনযোগের সাথে শুনবন, আল্লাহ চাইলে উপকার তত বেশি হবে ইনশাআল্লাহ।
আরেকটি বিষয় না বললেই না! তা হচ্ছে শুধুমাত্র এই অডিও শুনে বসে থাকলে হবে না, এসব সমস্যার জন্য বিভিন্ন শাইখদের পরামর্শ এবং যদি আমাদের গ্রুপ থেকে কিছু বলা হয় (সাজেশন দেওয়া হয়) সেই নির্দেশনাগুলোও মেনে চলবেন।
উদাহরণস্বরূপ উল্লেখিত প্রথম এবং দ্বিতীয় সমস্যাটির ক্ষেত্রে রুকইয়াহ শোনার পাশাপাশি ভালোভাবে জ্বিনের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তৃতীয় সমস্যার ক্ষেত্রে ঘুমের আগের মাসনুন আমল ঠিকমত করতে হবে, আর শেষ সমস্যাটির জন্য অবশ্যই চোখের হিফাজত এবং এসব গুনাহ থেকে বাঁচার অন্যান্য উপায় খুঁজতে হবে।
আরেকটা বিষয় বলা দরকার, এটা শায়খ খালিদ আল হিবশির তিলাওয়াত, এই অডিওর শেষে একটু মিসিং ছিল, সেটা যোগ করে দেয়া হয়েছে, আর নিজে তিলাওয়াত করার জন্য পিডিএফ লিংক দেখতে পারেন।
★ নিচের অডিও ডাউনলোড লিংক এর ১৪ নং এর অডিও টি শুনবেন।
(অডিও ডাউনলোড লিংকঃ)
ruqyah-seba-bd.com/audio-d/
★ আর পিডিএফ থেকে নিজে পড়তে চাইলে, (পিডিএফটি) ডাউনলোড লিংক এর ১৯ নং এ পাবেন।
(পিডিএফ ডাউনলোড লিংকঃ) ruqyah-seba-bd.com/pdf-d/
মাসনুন আমল নিয়মিত গুরুত্বের সাথে আদায় করবেন৷ মাসনুন আমল পেতে এই লিংক ফলো করুন-
https://www.facebook.com/102143264950757/posts/153489036482846
বা,
https://www.facebook.com/102143264950757/posts/160874742410942
রুকইয়াহ সাপোর্ট বিডি,...