বিয়ে আটকে রাখা যাদুর রুকইয়াহ

বিয়ে আটকে রাখার যাদুর সমস্যায় রুকইয়াহঃ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিয়ে আটকে রাখার যাদুটা আমাদের দেশে খুবই ব্যাপক আকার ধারন করেছে, এখানে সংক্ষেপে এই যাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ এবং নিজে নিজে (সেলফ) রুকইয়াহ করার পদ্ধতি আলোচনা করা হবে, ইনশাআল্লাহ।
এই যাদুতে আক্রান্ত রোগীর মধ্যে যে লক্ষণগুলো দেখা যায়ঃ
(ক) সব কিছু পার্ফেক্ট থাকলেও কোন না কোন কারনে প্রস্তাব গৃহীত হয়না, দু'পক্ষের যে কোন এক পক্ষ প্রস্তাব ফিরিয়ে দেয়।
(খ) মেয়ে/ছেলে অনেক গুণধর হলেও বিয়ের জন্য তেমন কোনো প্রস্তাব না আসা।
(গ) যখনই প্রস্তাব আসে তখনই মেয়ে/ছেলে অসুস্থ হয়ে যায়।
(ঘ) মাথাব্যথা ! ওষুধ খেয়েও তেমন ফায়দা হয় না।
(ঙ) প্রায় সময়ই মানসিক অশান্তিতে থাকা, বিকেল থেকে রাত পর্যন্ত খুব অস্বস্তিতে ভোগা।
(চ) মাঝে মাঝেই পেট ব্যথা করা।
(ছ) ব্যাকপেইন বা কোমড়ের দিকে ব্যথা করা, বিশেষত - মেরুদন্ডের নিচের দিকে।
লক্ষণীয়_হলো,
এই যাদুতে অনেক ক্ষেত্রেই জ্বীনের সাহায্য নেয়া হয়, তাই জিন আক্রান্ত হওয়ার কিছু লক্ষনও মিলাতে পারেন, নিচের লিংকে লক্ষণগুলো পাবেন, যদি জ্বিনের লক্ষন পাওয়া যায় তাহলে সরাসরি এডমিন বা রাক্কীর সাথে আলোচনা করবেন। জ্বিন দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষন গুলো পাবেন এই লিংকে-
https://www.facebook.com/102143264950757/posts/440387554459658/
নিজে নিজে সেলফ রুকইয়াহ করার পদ্ধতিঃ
প্রথমতঃ
প্রথমে পাকা নিয়ত করে নিন। রুকইয়ার জন্য নিয়ত করবেন কিভাবে তা জানতে এই লিংক ফলো করুন-
https://www.facebook.com/102143264950757/posts/146530403845376
এখান থেকে ৩ নং নিয়ত করবেন।
এরপর, আপনার নিকটস্থ কাউকে বলে নিন যেনো তিনি আপনাকে উৎসাহ দিতে পারেন যদি কোন সময় আপনি আগ্রহ হারিয়ে ফেলেন, এবং আপনাকে প্রয়োজনীয় সহায়তা করতে পারেন।
যাদুর ব্যাপারে নিশ্চিত হতে এই লিংক থেকে ruqyah-seba-bd.com/audio-d/ শাইখ সুদাইস এর ৯ নং বা শাইখ লুহাইদানের ১১ নং রুকইয়ার অডিও কয়েক বার করে শুনুন, সমস্যা থাকলে অবশ্যই বুঝতে পারবেন যেমনঃ অনেক ঘুম ধরবে, মাথাব্যথা করতে পারে, তলপেটে ব্যথা করতে পারে, হাত-পা ব্যথা করতে পারে, শরীরের ভেতর ছটফট করতে পারে, অকারণে কান্না আসতে পারে, এছাড়াও রুকইয়াহ শুনতে গিয়ে বমি বমি ভাব আসতে পারে।
দ্বিতীয়তঃ
দ্বিতীয় ধাপে যখন বুঝবেন আপনার যাদুর সমস্যা আছে (বা গ্রুপের এডমিনরা যদি রুকইয়াহ করতে বলে দেন) তবে খুব ভালোভাবে পাক-পবিত্র হয়ে দুই রাকাত নামাজ পড়ুন, সম্ভব হলে তাহাজ্জুদের সময়। এরপর দু’হাত তুলে আল্লাহর কাছে আপনার সমস্যা থেকে 'পরিত্রাণ পাওয়া' ও সুস্থতার জন্য দু'আ করুন, কিছু ইস্তিগফার করুন। দরুদ শরিফ পড়ুন।
প্রথমেই গাঁয়ে ঘরে কোনো তাবিজ বা কবিরাজি জিনিষ আপনার ব্যবহারে থাকলে নিচের নিয়মে তা নষ্ট করে তাওবা করে তারপর রুকইয়াহ শুরু করবেন ইনশাআল্লাহ্।
তাবিজ/কবজ/কবিরাজি জিনিস নষ্ট করতে এই লিংক ফলো করুন-
https://www.facebook.com/102143264950757/posts/370820854749662
এরপর হাতের কাছে এক বোতল পানি, কিছু পরিমান তেল (সরিষা বা অলিভ ওয়েল), পরিমান মত কালোজিরা ও কিছু পরিমান মধু নিয়ে বসুন এরপর "সুরা আ'রাফ এর ১১৭-১২২ নং আয়াত, সুরা ইউনুস এর ৮১-৮২ নং আয়াত, সুরা ত্বহার ৬৯ নং আয়াত" এই আয়াতগুলো পড়ে পানি, তেল, কালোজিরা ও মধুতে, ফুঁ দিন, এরপর সুরা ইখলাস, ফালাক, নাস ৩ বার করে পড়ে আবারও পানি, তেল, কালোজিরা ও মধুতে ফুঁ দিন, কিছু পানি এখনি পান করুন আর ৭-১০ টি কালোজিরা ও হাফ টেবিল চামচ মধু খেয়ে নিন, বাকিটা সব রেখে দিন, এরপর নিচের প্রেসক্রিপশন ফলো করতে থাকুন যতদিন এডমিন করতে বলেন।
[প্রেসক্রিপশন]
*রুকইয়াহ আয়াত পড়ে ফুঁ দেয়া এই পানি যতদিন রুকইয়াহ করতে বলা হয়েছে ততদিন সকাল-বিকাল দুইবেলা এক/আধ-গ্লাস করে পান করবেন, প্রতিদিন সকাল ও রাতে ৭-১০ টি কালোজিরা ও হাফ টেবিল চামচ করে মধু খাবেন এবং রাতের ঘুমানোর পূর্বে এবং গোসলের পরে রুকইয়ার আয়াত পড়া তেল সারা শরীরে মালিশ করবেন।
*প্রতিদিন গোসলের পানিতে পড়া পানি থেকে এক গ্লাস পরিমান পানি মিশিয়ে গোসল করবেন। ঐ পানি যদি শেষ হয়ে যায়, তাহলে আবার এক বোতল পানি নিয়ে আগের মত আয়াতগুলো পড়ে পানি তৈরি করে নিতে হবে, নিজে শুদ্ধ করে পড়তে না পারলে অন্য কেউ পড়ে দিলেও হবে, মেয়েদের পিরিয়ডের সময় অন্য কেউ পড়ে দিবে, নিজেরা পড়বে না।
*আর প্রতিদিন
২. ৫/৩ ঘণ্টা করে রুকইয়াহ শুনতে হবে, আয়াতুল কুরসি'র রুকইয়াহ আধা ঘন্টা ৭ নং আর সুরা ইখলাস, ফালাক্ব, নাস এর রুকইয়াহ আধা ঘন্টা ৬ নং, এবং ডাউনলোড লিংকের .১৭ নং বা ২৩ নং অডিও শুনবেন প্রতিদিন ২ বার করে, কোনো দিন শোনা বাদ দিবেন না। (অডিও ডাউনলোড লিংকঃ ruqyah-seba-bd.com/audio-d/
*রুকইয়াহ ভালোভাবে কাজ করার জন্য নামাজ-ও অন্যান্য ফরজগুলো ঠিকঠাক মত আদায় করতে হবে, ফরজ ইবাদাতে যেন ত্রুটি না হয়, মেয়েদের জন্য পর্দা করা ফরজ, তাই এ ব্যাপারেও গুরুত্ব দিতে হবে।
*সকাল-সন্ধ্যা ও ঘুমের আগে মাসনুন আমল বিশেষতঃ ৩ কুল (সুরা ইখলাস, ফালাক, নাস) এর আমল ঠিকঠাক মতো করবেন, মাসনুন আমল সম্পর্কে বিস্তারিত পাবেন এখানে-
https://www.facebook.com/102143264950757/posts/153489036482846
বা,
https://www.facebook.com/102143264950757/posts/160874742410942
*ঘুমের আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, আর ৩ বার করে ৩ কুল পড়ে হাতে ফুঁ দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে নিবেন।
সারমর্মঃ
* রুকইয়ার পানি পান করতে হবে।
* কালোজিরা ও মধু খেতে হবে।
* নিয়ম মত তেল ব্যবহার করতে হবে।
* পানি মিশিয়ে গোসল করতে হবে।
* প্রতিদিন রুকইয়ার অডিও শুনতে হবে।
* গুরুত্বের সাথে নিয়মিত মাসনুন আমল করতে হবে।
(যতদিনের জন্য রুকইয়ার সাজেস্ট করা হবে ততদিনে জন্য খাঁটি নিয়ত করে নিবেন, নতুন সাজেশন না পাওয়া পর্যন্ত আগের সাজেশন চালিয়ে যাবেন, যেনো কোনোদিনই মিসিং না হয়)।
এডমিনদের নির্দেশিত সময় পর্যন্ত আমল করা শেষ হলে সেখানেই আপডেট দিন, আর না হলে নতুন পোস্ট করে আপডেট জানাবেন, পরব্ররতী সাজেশন না পাওয়া পর্যন্ত আগের সাজেশনই ফলো করতে থাকবেন ইনশাআল্লাহ।
রুকইয়াহ সাপোর্ট...