যাদের ঘুম হয় না

রাতে যার ঘুম হয়না তিনি কি আমল করবেন?
যায়েদ বিন সাবিত ( রাঃ ) আনহু থেকে বর্ণিত, আমি রাসূল ( সাঃ ) এর নিকট, আমার দীর্ঘদিনের অনিদ্রা রোগের ব্যাপারে অভিযোগ করলাম,সব শুনে রাসূল ( সাঃ ) বললেন, বল:
اللهم غارت اللنجوم وهدت اللعيون وانت حي قيوم لا تٱ خذك سنةولا نوم يا حي يا قيوم ٱهدئ ليلي وٱنم عيني
আল্লাহুম্মা গা-রাতিন নুজুম, ওয়া হাদায়াতিল উ'য়ুন, ওয়া আনতা হাইয়ুন কাইয়ুম, লা তাখুজুকা সিনাতু ওয়ালা নাওম,ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম আহদি লাইলি ওয়া নিম আইনি।
( অর্থ ) হে আল্লাহ, আকাশের তারকারাজি নিভে জেতে শুরু করেছে, কিন্ত আমার চোখ এখনো জাগ্রত, এবং আপনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, ঘুম ও নিদ্রাকে পরাভূত করতে পারে না। হে চিরঞ্জীব হে চিরস্থায়ী, আমার রাতকে প্রশান্তিময় করুন এবং আমার চোখে ঘুম এনে দিন।
আমি এই দোয়া পাঠ করলাম এবং আল্লাহ তা'য়ালা আমার অনিদ্রা সমস্যা দূর করে দিলেন। ...