চোখের সমস্যায় রুকইয়াহ
12/10/26•1 min read

চোখের সমস্যার জন্য রুকইয়াহ
চোখের সমস্যায় সুরা ক্বফ ২২নং আয়াতের শেষাংশ বেশ উপকারী। এর সাথে সূরা ফাতিহা।
আয়াতের অংশটি হচ্ছে-
فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيْدٌ
অনুবাদঃ আমি তোমার থেকে পর্দা সরিয়ে দিয়েছি, তাই আজ তোমার দৃষ্টি হয়েছে প্রখর। (সূরা ক্বফ ২২)
কিভাবে এই আয়াত দিয়ে রুকইয়াহ করবেন?
নামাজ শেষ করার পর সূরা ফাতিহা এবং এই আয়াতটি পড়ুন, এরপর মুখের কাছে এক হাত নিয়ে ফুঁ দিন, যেন ফুঁ চোখে লাগে। অথবা আঙ্গুলের মাথায় ফু দিয়ে চোখ মুছে নিন। এভাবে প্রতি নামাজের পরেই করুন।
অফটপিকঃ সালাতের পরে করতে বলার কারণ হচ্ছে, ওই সময় দোয়া কবুল হয়। রুকইয়াহ যেহেতু এক প্রকার দোয়া, তাই নামাজ শেষে রুকিয়া করলে উপকার বেশি পাওয়া যায়। এছাড়া অন্য সময়েও আপনি করতে পারেন, কোন সমস্যা নেই। ...