মহামারী, ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদি সমস্যার রুকইয়াহ

মহামারী রোগ, ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদি সমস্যায় করণীয়ঃ
০১। ডেঙ্গু যে মহামারি আকার ধারণ করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন জায়গা থেকে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য যেসব সতর্কবার্তা দেয়া হচ্ছে, সেগুলো আমরা সবাই মোটামুটি দেখেছি। সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পাশাপাশি সুরক্ষার নিয়্যতে এই দু'আ টা বিকেলবেলা তিনবার পড়া যেতে পারেঃ
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণঃ আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক্বা।
অর্থাৎ, আল্লাহ্র পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তাঁর নিকট তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, এক লোক নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বলল, হে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! গত রাতে একটি বিচ্ছু আমাকে দংশন করার কারণে আমি বড় কষ্ট পেয়েছি। তিনি বললেন, যদি তুমি সন্ধ্যায় এ দু‘আটি পড়তে “আ‘ঊযু বিকালিমাতিল্লা-হিত্ তা-ম্মা-তি মিন্ শার্রি মা-খলাক্” অর্থাৎ- ‘আমি পূর্ণাঙ্গ কালিমাহ্ দ্বারা আল্লাহর নিকট তাঁর সৃষ্টির খারাবী থেকে পানাহ চাই’। তাহলে সে তোমাকে ক্ষতি করতে পারত না। (সহিহ মুসলিম, হাদিস নং ৬৬৩২)
যদিও ব্যাখ্যায় বিষধর প্রাণির কথা এসেছে এবং মশা প্রচলিত অর্থে বিষধর না, তবু এডিস মশা ক্ষতিকর এবং প্রাণঘাতী বিবেচনায় দু'আটুকু কার্যকরী হবে ইনশাআল্লাহ।
০২। আর যদি জ্বর চলেই আসে, তাহলে নিচের আয়াতগুলো তিনবার করে পড়ে পানিতে ফুঁ দিয়ে প্রতিদিন কয়েকবার খাবেন এবং গোসল করবেনঃ
(ক) সুরা ফাতিহা,
(খ) ৬টি আয়াতে শিফা (সূরা তাওবার ১৪ নম্বর আয়াত, সূরা ইউনুসের ৫৭ নম্বর আয়াত, সূরা নাহলের ৬৯ নম্বর আয়াত, সূরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াত, সূরা শু'আরা-র ৮০ নম্বর আয়াত, সূরা হা-মীম সাজদাহ'র ৪৪ নম্বর আয়াত। এখানে সংক্ষিপ্ত অংশ দেয়া আছে, কেউ পুরো আয়াত পড়লে আরও ভালো।)
১
. وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُّؤْمِنِينَ
২
. وَشِفَاء لِّمَا فِي الصُّدُورِ
৩
. يخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاء لِلنَّاسِ
৪
. وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاء وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
৫
. وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
৬
. قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاء
(গ) সূরা আম্বিয়া, আয়াত ৬৯-৭০
(69) قُلۡنَا یٰنَارُ كُوۡنِیۡ بَرۡدًا وَّسَلٰمًا عَلٰۤی اِبۡرٰهِیۡمَ ۙ (70) وَاَرَادُوۡا بِهٖ كَیۡدًا فَجَعَلۡنٰهُمُ الۡاَخۡسَرِیۡنَ ۚ
(ঘ) সূরা ইনশিরাহ (আলাম নাশরাহ)
(ঙ) সূরা ইখলাস, ফালাক্ব, নাস।
জ্বরের রোগীর ওপর ইমাম আহমাদ রহ. সূরা আম্বিয়ার আয়াতগুলো দিয়ে রুকইয়াহ করেছেন বলে জানা যায়।
আল্লাহ আমাদেরকে সবধরনের ক্ষয়ক্ষতি ও বিপদ থেকে হিফাজত করুক। আমিন। ...