পিরিয়ডের সময় রুকইয়াহ

মহিলাদের পিরিয়ডের সময়ের রুকইয়াহঃ
রুকইয়াহ করা অবস্থায় মহিলাদের পিরিয়ড শুরু হলে, রুকইয়াহ বন্ধ করবেনা, তখন এখানে বলা সাজেশন ফলো করবে, পিরিয়ড শেষ হলে আবার আগের (যেই রুকইয়ার জন্য সাজেশন দেওয়া হয়েছে) রুকইয়াহ শুরু করবে।
প্রথমেই নিয়ত ঠিক করে নিন, আপনি এই লিংক থেকে ৫ নং নিয়ত করবেন।
রুকইয়ার জন্য কিভাবে নিয়ত করবেন এখানে দেখুন-
https://www.facebook.com/102143264950757/posts/146530403845376
বিভিন্ন অসুখ-বিসুখের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অয়া সাল্লাম থেকে অনেক দু’আ কালাম পাওয়া যায়, সেসব গুরুত্বের সাথে করা, এছাড়া কোরআন থেকে প্রসিদ্ধ কয়েকটি রুকইয়াহ হচ্ছে-
একঃ দুরুদ ও দুয়াঃ
১. দুরুদে ইব্রাহীম পড়বেন।
২. আয়াতুল কুরসি (দুয়া হিসাবে)
দুইঃ রুকইয়াহ হিসেবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অয়া সাল্লাম থেকে বর্ণিত দো’য়া-
১
. اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
(আল্লা-হুম্মা রাব্বান না-ছ, আযহিবিল বা-ছ, ইশফিহি ওয়া আং-তাশ শা-ফী, লা-শিফা-আন ইল্লা-শিফা-উকা, শিফা-আল লা-ইউগা-দিরু সাক্বামা-।)
২
. بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ
(বিসমিল্লা-হি আরকীক, মিং কুল্লি শাইয়িই ইউ;'যীক, মিং শাররি কুল্লি নাফছিন আও আ’ইনিন হা-সিদ, আল্লা-হু ইয়াশফীক, বিসমিল্লা-হি আরকীক। )
৩
. بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ
(বিসমিল্লা-হি ইউবরীক, ওয়া মিং কুল্লি দা-ঈই ইয়াশফীক, ওয়া মিং শাররি হাছিদিন ইযা- হাছাদ, ওয়া শাররি কুল্লি যী "আঈন।)
৪
. اسأل الله العظيم، رب العرش العظيم ان يشفيك
(আছ আলুল্লাহাল আ’যীম, রব্বাল আরশিল আ’যীম, আই ইয়াশ ফি-ক।)
৫
. بِسْمِ اللَّهِ بِسْمِ اللَّهِ بِسْمِ اللَّهِ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
(বিছ মিল্লাহ, বিছ মিল্লাহ, বিছ মিল্লাহ, আ’উযু বি ঈ’ঝঝাতিল্লাহি ওয়া ক্কুদরাতিহি মিং শাররি মা- আজিদু ওয়া উহা-যিরু।)
৬
. أُعِيْذُكُمْ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
(উ ঈ’যুকুম বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাহ, মিং কুল্লি শাইত্বা-নিও- ওয়া হা-ম্মাহ, ওয়া মিং কুল্লি আ’ইনিল লা-ম্মাহ।)
আপনার করনীয়ঃ
১. উপরে বর্ণীত দোয়াগুলো প্রত্যেকটি ৩ বার করে পড়ুন, ব্যাথার যায়গায় অথবা রুগীর মাথায় হাত রেখে পড়ুন, অথবা এসব পড়ার পর ফুঁ দিন ব্যথার জায়গায় বা মাথা হতে সারা শরীরে, প্রতিদিন (সকাল+দুপুর+রাতে) ৩ বার করে এভাবে করুন, ৩ বার না পারলে কমপক্ষে (সকাল+বিকাল/রাতে) ২ বার করুন।
২ পানি, তেল, মধু ও কাঁচা কালোজিরা নিয়ে বসুন, (কেউ ডাক্তারের প্রেসক্রিপশন মুতাবেক ঔষধ সেবন করলে, সেই ঔষধও নিয়ে বসুন) উপরের নিয়মে দুয়াগুলো ১বার করে পড়ে এগুলোতে ফুঁক দিন, এরপর নিচে বলা নিয়ম ফলো করুনঃ
ক) প্রতিদিন সকাল ও সন্ধ্যায় হাফ গ্লাস করে এই পানি পান করুন। এক গ্লাস করে গোসলের পানিতে মিশিয়ে প্রতিদিন গোছল করুন।
(খ) তেল ব্যথার জায়গায় মাঝে মাঝে মালিশ করুন। গোসলের পরে ও রাতে শোবার সময় সারা জীবন মালিশ করুন।
(গ) প্রতিদিন সকালে এবং রাতে হাফ চামুচ মধুতে পরিমান মতো কালোজিরা মিশিয়ে খান।
(ঘ) ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক ঔষধ সেবন করুন।
৩. প্রতিদিন অডিও শুনুনঃ
(ক) ৩ কুলের অডিও ২বার
(খ) আয়াতুল কুরসীর অডিও ২বার
(গ) আমাদের ওয়েবসাইট এ-র
২১. ১ নং অডিও ১ বার।
এই অডিওগুলো শুনুন, এতে বেশ উপকার হবে ইনশাআল্লাহ।
ডাউনলোড_অডিও_লিংকঃ
https://ruqyah-seba-bd.com/audio-d/
৪. গুরুত্বের সাথে নিয়মিত মাসনূন আমল করুনঃ
মাসনুন আমল সম্পর্কে বিস্তারিত পাবেন এই লিংকে-
https://www.facebook.com/102143264950757/posts/153489036482846
বা, https://www.facebook.com/102143264950757/posts/160874742410942
মাসনুন আমল সারাজীবন করে যেতে হবে, সমস্যা থাক বা না থাক মৃত্যুর আগ পর্যন্ত মাসনুন আমল করতে হবে।
(পরবর্তী সাজেশন না পাওয়া পর্যন্ত এই সাজেশন ফলো করতে থাকবে, কিছুতেই রুকইয়াহ অফ করবে না)
রুকইয়াহ সাপোর্ট বিডি,...