সাধারণ অসুস্থতায় দীর্ঘমেয়াদী রুকইয়াহ

সাধারণ অসুস্থতায় দীর্ঘমেয়াদী রুকইয়াহ।
আয়াতে শিফা, যা সুস্থতার জন্য খুবই কার্যকরী-
প্রথমেই নিয়ত ঠিক করে নিন। নিচের লিংক থেকে ৫ নং অথবা ৬ নং নিয়ত করবেন।
রুকইয়ার জন্য কিভাবে নিয়ত করবেন তা জানতে এই লিংক ফলো করুন-
https://www.facebook.com/102143264950757/posts/146530403845376
বিভিন্ন অসুখ-বিসুখের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনেক দু’আ কালাম পাওয়া যায়। সেসব গুরুত্বের সাথে করা। এছাড়া কোরআন থেকে প্রসিদ্ধ কয়েকটি রুকইয়ার আয়াত হচ্ছে-
১। দুরুদ শরিফ
২। সুরা ফাতিহা
৩। আয়াতুল কুরসী
৪। সুরা ফালাক
৫। সুরা নাস
৬। ৬টি আয়াতে শিফা, যা সুস্থতার জন্য খুবই কার্যকরীঃ
১
. وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُّؤْمِنِينَ
(ওয়া ইয়াশফি ছুদু-রা ক্কওমিম মু’মিনীন, সূরা {৯} তাওবা-আয়াত নং-১৪)
২
. وَشِفَاء لِّمَا فِي الصُّدُورِ
(ওয়া সিফা-উল লিমা- ফিস সুদূর। সুরা{১০}ইউনুছআয়াত নং-৫৭ )
৩
. يخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاء لِلنَّاسِ
( ইয়াখ রুজু মিম বুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন আলওয়া-নুহু ফিইহি- শিফা-উল লিন না-ছ। সুরা{১৬}নাহল- আয়াত নং-৬৯)
৪
. وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاء وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
(ওয়া নুনাঝঝিলু মিনাল ক্কুরআ-নি মা-হুয়া শিফা-উউ অয়া রাহমাতুল লিল মু’মিনীন। সুরা{১৭}বানি ইসরাইল- আয়াত নং-৮২)
৫
. وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
(ওয়া ইযা মারিদ্বতু ফাহুয়া ইয়াশফীন। সুরা{২৬}শুআ’রা-আয়াত নং-৮০)
৬
. قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاء
(ক্কুল হয়া লিল্লাযীনা আ-মানু- হুদাও অয়া শিফা---আ। সুরা{৪১}হা-মীম-আস সাজদাহ- আয়াত নং-৪৪)
রুকইয়াহ হিসেবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অয়া সাল্লাম থেকে বর্ণিত অনেক দো’আ আছে, যেমন-
১
. اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
(আল্লা-হুম্মা রাব্বান না-ছ, আযহিবিল বা-ছ, ইশফিহি ওয়া আং-তাশ শা-ফী, লা-শিফা-আন ইল্লা-শিফা-উক, শিফা-আল লা-ইউগা-দিরু সাক্বামা-।)
২
. بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ
(বিসমিল্লা-হি আরকীক, মিং কুল্লি শাইয়িই ইউ;'যীক, মিং শাররি কুল্লি নাফছিন আও আ’ইনিন হা-সিদ, আল্লা-হু ইয়াশফীক, বিসমিল্লা-হি আরকীক। )
৩
. بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ
(বিসমিল্লা-হি ইউবরীক, ওয়া মিং কুল্লি দা-ঈই ইয়াশফীক, ওয়া মিং শাররি হাছিদিন ইযা- হাছাদ, ওয়া শাররি কুল্লি যী "আঈন।)
৪
. اسأل الله العظيم، رب العرش العظيم ان يشفيك
(আছ আলুল্লাহাল আ’যীম, রব্বাল আরশিল আ’যীম, আই ইয়াশ ফি-ক।)
৫
. بِسْمِ اللَّهِ بِسْمِ اللَّهِ بِسْمِ اللَّهِ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
(বিছ মিল্লাহ, বিছ মিল্লাহ, বিছ মিল্লাহ, আ’উযু বি ঈ’ঝঝাতিল্লাহি ওয়া ক্কুদরাতিহি মিং শাররি মা- আজিদু ওয়া উহা-যিরু।)
৬
. أُعِيْذُكُمْ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
(উ ঈ’যুকুম বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাহ, মিং কুল্লি শাইত্বা-নিও- ওয়া হা-ম্মাহ, ওয়া মিং কুল্লি আ’ইনিল লা-ম্মাহ।)
আপনার করনীয়ঃ
১. উপরে বর্ণীত সূরা, আয়াত এবং দোয়া গুলো প্রত্যেকটি ৩ বার করে পড়ুন, ব্যাথার যায়গায় অথবা রুগীর মাথায় হাত রেখে পড়ুন, অথবা এসব পড়ার পর ফুঁ দিন ব্যথার জায়গায় বা মাথা হতে সারা শরীরে, প্রতিদিন (সকাল+দুপুর+রাতে) ৩ বার করে এভাবে করুন, ৩ বার না পারলে কমপক্ষে (সকাল+বিকাল/রাতে) ২ বার করুন।
২. পানি, তেল, মধু ও কাঁচা কালোজিরা নিয়ে বসুন, (কেউ ডাক্তারের প্রেসক্রিপশন মুতাবেক ঔষধ সেবন করলে, সেই ঔষধও নিয়ে বসুন) উপরের নিয়মে দুয়া ও আয়াতগুলো ১বার করে পড়ে এগুলোতে ফুঁক দিন, এরপর নিচে বলা নিয়ম ফলো করুনঃ
ক) প্রতিদিন সকাল ও সন্ধ্যায় হাফ গ্লাস করে এই পানি পান করুন। এক গ্লাস করে গোসলের পানিতে মিশিয়ে প্রতিদিন গোছল করুন।
(খ) তেল ব্যথার জায়গায় মাঝে মাঝে মালিশ করুন, গোসলের পরে ও রাতে শোয়ার পূর্বে সারা শরীরে মালিশ করবেন৷
(গ) প্রতিদিন সকালে এবং রাতে হাফ চামুচ মধুতে পরিমান মতো কালোজিরা মিশিয়ে খান।
(ঘ) ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক ঔষধ সেবন করুন।
৩. প্রতিদিন অডিও শুনবেনঃ
(ক) ৩ কুলের ২বার
(খ) আয়াতুল কুরসীর ২বার
(গ) আমাদের ওয়েবসাইট এ-র
২১. ১ নং অডিও ১ বার।
এই অডিওগুলো শুনুন, এতে বেশ উপকার হবে ইনশাআল্লাহ।
ডাউনলোড অডিও লিংকঃ
https://ruqyah-seba-bd.com/audio-d/
৫. গুরুত্বের সাথে নিয়মিত মাসনূন আমল করবেন। মাসনুন আমল সারাজীবন করবেন, মৃত্যুর আগ পর্যন্ত, সুস্থ হয়ে গেলেও। মাসনুন আমল পেতে এই লিংক ফলো করুন-
https://www.facebook.com/102143264950757/posts/153489036482846
বা,
https://www.facebook.com/102143264950757/posts/160874742410942
পিরিয়ড অবস্থায়ও মাসনুন আমল বাদ দিবেন না। পিরিয়ড অবস্থায় আয়াতুল কুরসি ও ৩ কুল পড়ার বিধান জানতে এই লিংক দেখুন-
https://www.facebook.com/102143264950757/posts/440948491070231
(পরবর্তী সাজেশন না পাওয়া পর্যন্ত এই সাজেশন ফলো করতে থাকবেন, কিছুতেই রুকইয়াহ অফ করবেন না)
রুকইয়াহ সাপোর্ট বিডি,...