যাদু/বান মারা/ব্ল্যাক ম্যাজিকের কমন রুকইয়াহ

যাদু/বান মারা থেকে মুক্ত হওয়ার কমন রুকইয়াহঃ
[সতর্কতাঃ এডমিনরা সাজেস্ট না করলে এই পদ্ধতি অনুসরণ করবেন না। অন্যথায় সব দায়ভার আপনার]
যাদুর প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন প্রকার রুকইয়াহ করা হয়, তবে কমন সেলফ রুকইয়াহ হচ্ছে-
প্রথমতঃ সমস্যার জন্য নিয়ত ঠিক করে নিন। রুকইয়ার জন্য নিয়ত কিভাবে করবেন তা জানতে এই লিংক ফলো করুন-
https://www.facebook.com/102143264950757/posts/146530403845376
এখান থেকে 2 নং নিয়ত করবেন।
১. এরপর একটি বোতল ভর্তি পানি নিয়ে ৩ বার দুরুদ শরিফ পড়ে ফুঁ দিন।
২. এরপর ক. সুরা আ'রাফ ১১৭-১২২ আয়াত, খ. ইউনুস ৮১-৮২ আয়াত এবং গ. সুরা ত্বহা ৬৯নং আয়াত পড়ে ফুঁ দিন।
আয়াতগুলোর আরবী নিচে দেওয়া হলোঃ
(ক) .
وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ - فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ - فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ - وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ -قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ - رَبِّ مُوسَىٰ وَهَارُونَ -
(খ)
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ - وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ -
(গ)
وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ -
৩. এরপর সুরা ফালাক্ব, সুরা নাস ৩বার পড়ে ফুঁ দিন।
প্রতিদিন সকাল-বিকাল আধা গ্লাস করে এই পানি খেতে হবে এবং এক গ্লাস করে গোসলের পানিতে মিশিয়ে গোসল করতে হবে।
দ্বিতীয়তঃ এক সপ্তাহ অথবা এডমিন যে কয়দিনের সাজেশন দেন, প্রতিদিন কমপক্ষে দুইঘণ্টা করে রুকইয়াহ অডিও শুনতে হবে, একঘণ্টা সাধারণ রুকইয়াহ (ডাউনলোড পেইজের ২/ ৯/ ১০/ ১১/ ১২ নং সাধারণ রুকইয়াহ, এখান থেকে আপনার যেটা ইচ্ছা ডাউনলোড করে শুনবেন) আর একঘণ্টা সুরা ইখলাস, ফালাক, নাস এর রুকইয়ার অডিও (ডাউনলোড পেইজের ৬ নং) শুনবেন, ( এই লিংক থেকে ডাউনলোড করুনঃ ruqyah-seba-bd.com/audio-d/
তৃতীয়তঃ আপনি ফরজ হুকুম পালন ও গুনাহ থেকে বেঁচে থাকার পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দুয়া করতে থাকুন, আর যথা সম্ভব দান-সদকাহ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ।
বেশীরভাগ ক্ষেত্রে প্রথম সপ্তাহেই উন্নতি টের পাওয়া যায়, তবে এরপরের কয়েক সপ্তাহ একঘন্টা করে হলেও রুকইয়াহ শুনে যেতে হবে। বাদ দেয়া যাবে না। তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। যদি দুই-তিন সপ্তাহ পরেও সমস্যা শেষ না হয়, তবে আবার অনুরূপ করতে হবে।
[প্রেসক্রিপশন]
১. সাজেশন অনুযায়ী ৩ কুল ও সাধারন সিহরের রুকইয়ার অডিও শোনা।
২. সিহরের গোছল করা ও পানি খাওয়া।
৩. সিহরের রুকইয়াহ করার মাঝেই যে কোনো ২দিন বরই পাতার গোছল করা, যে ২দিন বরই পাতার গোছল করবেন ওই ২দিন সিহরের গোছল করতে হবেনা।
৪. নিয়মিত মাসনুন আমল করা।
বরই পাতার গোছলের নিয়ম পাবেন এই লিংকে-
https://www.facebook.com/102143264950757/posts/440291927802554
.................................................
মাসনুন আমলের নিয়ম পাবেন এই লিংকে- https://www.facebook.com/102143264950757/posts/153489036482846
বা,
https://www.facebook.com/102143264950757/posts/160874742410942
..................................................
শরীরে ব্যথা বা বমি অথবা অস্থিরতা অনুভব করলে, নিচের লিংকটি ফলো করবেন-
https://www.facebook.com/102143264950757/posts/440306741134406
🌱যাদুর কোনো জিনিষ অথবা তাবিজ খুঁজে পেলেঃ
কি দিয়ে যাদু করেছে যদি পাওয়া যায়, অথবা সন্দেহজনক কোন তাবিজ পেলে উপরে বলা আয়াতগুলো পড়ে পানিতে ফুঁ দিন, এরপর তাবিজ অথবা যাদুর জিনিশগুলো ডুবিয়ে রাখুন কিছুক্ষণ, তাহলে ইনশাআল্লাহ যাদু নষ্ট হয়ে যাবে, পরে সেগুলো পুড়িয়ে বা নষ্ট করে মাটির নিচে পুঁতে রাখুন।
🌱যাদু আক্রান্ত হলে বোঝার উপায়ঃ
রুকইয়ার আয়াতগুলো যাদু আক্রান্ত ব্যক্তির ওপর পড়লে, অথবা রুকইয়ার আয়াতের অডিও শুনলে যাদুগ্রস্তের অস্বাভাবিক অনুভূতি হয়, যেমন, প্রচণ্ড মাথাব্যথা, পেট ব্যথা, বুক ধড়ফড় করা ইত্যাদি।
🌱যাদু, জ্বিন, বদনজর একাধিক সমস্যায় আক্রান্ত হলেঃ
একসাথে একাধিক সমস্যায় আক্রান্ত হলে প্রথমে বদনজরের জন্য রুকইয়াহ করতে হবে, এরপর জ্বিনের রুকইয়াহ এরপর যাদুর জন্য রুকইয়াহ করতে হবে।
আল্লাহ তায়ালা আমাদেরক দুনিয়া ও আখেরাতের সকল প্রকার বিপদ থেকে হেফাজত করুন, আমীন।
রুকইয়াহ সাপোর্ট বিডি,...