বড়দের জন্য বদ-নজরের রুকইয়াহ (কমন)

বড়দের জন্য বদনজরের রুকইয়াহ-(কমন)
বদনজরের সেলফ রুকইয়াহ হিসেবে এই পদ্ধতি সাজেসটেড।
রুকইয়াহ শুরু করার আগেই আপনার সাথে কোনো তাবিজ বা কবিরাজি কিছু থাকলে, নিচের লিংকে বলা নিয়মে তা নষ্ট করে, তাওবা করে রুকইয়াহ শুরু করবেন।
তাবিজ/কবজ/কবিরাজি জিনিস নষ্ট করতে এই লিংক ফলো করুন-
https://www.facebook.com/102143264950757/posts/370820854749662
(ক) রুকইয়ার আয়াতগুলো প্রতিদিন নিজে তিলাওয়াত করবেন অথবা শুনবেন, সরাসরি শোনা সম্ভব না হলে অডিও রেকর্ড শুনবেন, রুকইয়াহ শুরু করার আগে নিচের নিয়তের লিংক অনুযায়ী ১ নং নিয়ত করে নিবেন।
রুকইয়ার জন্য কিভাবে নিয়ত করবেন তা জানতে এই লিংক ফলো করুন-
https://www.facebook.com/102143264950757/posts/146530403845376
(১) রুকইয়ার আয়াত নিজেই তেলাওয়াত করা সর্বোত্তম। কাজেই আপনার তেলাওয়াত শুদ্ধ হলে, সম্ভব হলে রুকইয়ার আয়াত নিজেই তেলাওয়াত করবেন, তেলাওয়াত সুদ্ধ না হলে, রুকইয়ার অডিও শুনবেন।
কুরআন থেকে দেখে দেখে তেলাওয়াত করতে পারেন। বদ নজরের আয়াতের লিস্ট দেখতে/জানতে এই লিংক ফলো করুন-
https://www.facebook.com/102143264950757/posts/370521204779627
বা,
https://www.facebook.com/102143264950757/posts/370589448106136
(২) নিজে তেলাওয়াত করতে না পারলে বা তেলাওয়াত শুদ্ধ না হলে অডিও শুনবেন।
রুকইয়ার অডিও ডাউনলোড লিংকঃ ruqyah-seba-bd.com/audio-d/ (সেখান থেকে "বদনজর Evil Eye (ডাউনলোড লিংকের ১ নং) অথবা Eye Hasad (ডাউনলোড লিংকের ২ নং) অডিও থেকে যে কোনটি শুনতে শুনবেন, শোনার সময় নিয়ত রাখবেন, আমি বদনজরের জন্য রুকইয়াহ করছি।)
অডিও শোনার সময় অস্বস্থি বোধ, বিরক্তিবোধ হলেও শুনতে থাকবেন, ঘুম আসলে জেগে থাকতে চেষ্টা করবেন, আর একান্তই না পেরে ঘুমিয়ে গেলেও দুশ্চিন্তার কিছু নাই। সমস্যা সমাধান হলেই ভালো ফিল করতে থাকবেন ইনশাআল্লাহ! দুশ্চিন্তার কারণ নাই।
আর আপনি কয়েকবার মনোযোগ দিয়ে শোনার পরেও যদি কোনোই ইফেক্ট না বুঝতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ্ আপনার কোনো সমস্যা নাই, আপনার যদি প্রবলেম থাকে তাহলে রুকইয়াহ শুনলে আপনি ফিজিক্যালি এর প্রভাব টের পাবেন। যেমনঃ প্রচণ্ড ঘুম আসবে, মাথাব্যথা করতে পারে, হাত-পা কামড়াতে পারে, হার্টবিট বেড়ে যেতে পারে, শরীর ঘামতে পারে, বেশি বেশি প্রসাব হতে পারে- ইত্যাদি ইত্যাদি।
(খ) বদনজরের রুকইয়ার গোসলের পদ্ধতিঃ
একটা পাত্রে বা বালতিতে পরিমান মতো (মাথা হতে পা পর্যন্ত পুরো শরীর ভেজানো যায় এই পরিমান) পানি নিবেন, তারপর ওই পানিতে দুই হাত কব্জি পর্যন্ত পুরোপুরি ডুবিয়ে রাখবেন, এরপর পড়বেন -
১. "দরুদ শরিফ ৭ বার। ,
২. সুরা ফাতিহা ৭ বার।
৩. আয়াতুল কুরসি ৭ বার।
৪. চারকুল(কাফিরুন, ইখলাস, ফালাক্ব, নাস) প্রতিটি ৭ বার করে।
৫. শেষে আবার দরুদ শরিফ ৭ বার পড়বেন ।
#লক্ষণীয়ঃ
১. পড়ার পর হাত উঠাবেন এবং পানি দিয়ে গোসল করবেন, এগুলা পড়ে পানিতে ফু দিবেন না, এমনিই গোসল করবেন।
২. যদি টয়লেট আর গোসলখানা একসাথে হয় তখন অবশ্যই পাত্রে বা বালতিতে পানি নিয়ে বাহিরে এনে পড়তে হবে (টয়লেট এর ভিতরে কিছুতেই কুরআনের আয়াত পড়া যাবে না)।
৩. কোনো দিন হাতে সময় কম থাকলে এসবের মধ্যে সুরা কাফিরুন বাদ দিতে পারেন, আর দরুদ শরিফ ৩ বার করে পড়তে পারেন।
৪. প্রথমে এই পানি দিয়ে গোসল করলেন, পরে অন্য পানি দিয়ে ভালো মতো গোসল করতে পারবেন এতে কোনো অসুবিধে নেই।
৫. যার সমস্যা সে যদি পড়তে না পারে, তাহলে অন্য কেউ পানিতে হাত রেখে পড়ে দিবে, এরপর গোসল করবেন।
আপনার করনীয়-
১. প্রতিদিন রুকইয়ার দু'য়াগুলো নিজে পড়বেন অথবা অডিও শুনবেন।
২. উপরের নিয়ম অনুযায়ী রুকইয়ার গোসল করবেন।
৩. মাসনুন আমল করবেন প্রতিদিন। মৃত্যুর আগ পর্যন্ত মাসনুন আমল করতে হবে। মেয়েরা পিরিয়ডের সময়ও মাসনুন আমল করবে। মাসনুন আমল পেতে এই লিংক ফলো করুন-
https://www.facebook.com/102143264950757/posts/153489036482846
বা,
https://www.facebook.com/102143264950757/posts/160874742410942
সমস্যা অনুযায়ী,,,
সাধারণত ৩ থেকে ১০ দিন এই সাজেশন ফলো করবেন, সমস্যা বেশি মনে হলে ২১দিন পর্যন্ত করতে পারেন, সমস্যা কম হলে কখনো একদিনেও ভালো হয়ে যায়, তবে ভালো হওয়ার পরেও ২-৩ দিন করা উচিত।
রুকইয়াহ সাপোর্ট বিডি,...