পিরিয়ড চলাকালীন রুকইয়াহ করা যাবে কিনা

পিরিয়ড চলাকালীন অবস্থায় রুকইয়াহ করা যাবে কি?
প্রশ্নঃ রুকইয়াহ শোনা যাবে কি না।
উত্তরঃ হ্যাঁ যাবে। কোরআন শোনার জন্য পবিত্রতা শর্ত করেনি কেউ, তবে যত বেশি পবিত্র থাকবেন, রুকইয়ার তত বেশি ইফেক্ট হবে।
প্রশ্নঃ পিরিয়ডের সময় রুকইয়াহ গোসলের জন্য পানিতে হাত ডুবিয়ে ৭বার করে সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস পড়া যাবে কি না?
উত্তরঃ রুকইয়ার গোসলের জন্য যেহেতু তিলাওয়াত করতে হয়, আর অনেক তিলাওয়াত করতে হয়। তাই এসব সুরা নিজে না পড়ে, অন্য কারও সহায়তা নিতে হবে। অথবা শুধু দোয়াগুলো পড়ে পানিতে ফুঁ দিয়ে গোসল করতে হবে।
এই উত্তরটা আপডেট করা হয়েছে। এখানে পাবেন। *****
অর্থাৎ রুকইয়ার গোসলের জন্য নিজে তিলাওয়াত করবে না। তবে অন্য কেউ যদি এই সুরাগুলো পড়ে দেয়, তবে গোসল করতে সমস্যা নেই। কিন্তু অন্য কাউকে না পান, তবে রুকইয়ার কিছু দোয়া পড়ে পানিতে ফুঁ দিয়ে গোসল করবেন। ইনশাআল্লাহ, উপকার হবে।
(মুখতাসার রুকইয়াহ প্রবন্ধে কিছু দোয়া আছে, চাইলে দেখতে পারেন)
অনুগ্রহ করে এর বিপরীতে কোন বেদয়াতি মুজাসসিমা আকিদার কারও ফাতওয়া আনবেন না। যদি সাহাবা, তাবীঈদের এর বিপরীত ফাতওয়া দেখান, তবে আমার সিদ্ধান্ত পরিবর্তন করব ইনশাআল্লাহ। ...