সিহর বা যাদু নষ্টের গোসল

সিহর বা যাদু নষ্টের গোসল-
গোসলের পানি রেডি করার নিয়মঃ
হাতের কাছে একটি বোতলে প্রয়োজন মতো পানি নিয়ে (৭দিনে যে পরিমাণ লাগে) বসুন এরপর "সুরা আ'রাফ এর ১১৭ থেকে ১২২ নং আয়াত, সুরা ইউনুস এর ৮১ ও ৮২ নং আয়াত, সুরা ত্বহার ৬৯ নং আয়াত" এই আয়াতগুলো প্রতিটি পড়ুন আর বোতলের পানিতে ফুঁ দিন,
আয়াতগুলোর আরবি নিচে দেওয়া হলো।
১.
وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ - فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ - فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ - وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ -قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ - رَبِّ مُوسَىٰ وَهَارُونَ -
২.
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ - وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ -
৩.
وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ -
এরপর সুরা ইখলাস ৩ বার করে পড়ে পানিতে ফুঁ দিন, সুরা ফালাক ৩ বার করে পড়ে পানিতে ফুঁ দিন, সুরা নাস ৩ বার করে পড়ে পানিতে ফুঁ দিন।
গোসলের নিয়মঃ
১. প্রতিদিন গোসলের পানিতে (বালতি বা পাত্রে) রুকইয়ার আয়াত পড়ে ফুঁ দেওয়া পানি থেকে এক গ্লাস পরিমান পানি মিশিয়ে গোসল করতে হবে।
২. রুকইয়ার আয়াত পড়ে ফুঁ দেওয়া পানি যদি শেষ হয়ে যায়, তাহলে আবার এক বোতল পানি নিয়ে আগের মত আয়াতগুলো পড়ে পানি তৈরি করে নিতে হবে।
৩. (একবার পড়ে নেওয়া পানি সাত দিনের বেশি ব্যবহার না করাই উত্তম, পানি অবশিষ্ট থাকলে ওই পানির সাথে আরো পানি মিশিয়ে আগের মত আয়াতগুলো পড়ে পানি তৈরি করে নিলেই হবে)।
৪. নিজে শুদ্ধ করে পড়তে না পারলে অন্য কেউ পড়ে দিলেও হবে।
৫. মেয়েদের পিরিয়ডের সময় অন্য কেউ পড়ে দিবে, নিজেরা পড়বে না। ...