বদ নজরের গোসল
12/10/26•1 min read

বদ নজরের গোসলঃ
বদনজরের সেলফ রুকইয়াহতে নিচের নিয়মে গোসল করতে বলা হয়। এছাড়াও আরো কিছু সমস্যার জন্যও নিচের গোসলটির পরামর্শ দেয়া হয়।
গোসলের নিয়মঃ
একটা বালতিতে পানি নিবেন, তারপর ওই পানিতে দুই হাত ডুবিয়ে নিচের আয়াত/দুয়াগুলো পড়বেন -
দরুদ শরিফ ৭ বার
সুরা ফাতিহা ৭ বার
আয়াতুল কুরসি ৭ বার
সুরা কাফিরুন ৭ বার
সুরা ইখলাস ৭বার
সুরা ফালাক ৭বার
সুরা নাস ৭বার
আবার দুরুদ শরীফ ৭বার ।
যদি সময় কম থাকে তবে প্রতিটি ৩ বার করে পড়তে পারেন। ৩ বার পড়ারও সময় না থাকলে আপনি ১ বার করেই পড়তে পারেন। সুরা কাফিরুনও বাদ দিতে পারেন। তবে বেশি পড়লে উপকার বেশি হবে।
এগুলো পড়ার পর হাত উঠিয়ে নিবেন এবং এই পানি দিয়ে গোসল করে ফেলবেন, এরপরে চাইলে অন্য পানি দিয়েও গোসল করতে পারেন। ...