বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ

বাচ্চাদের সমস্যার জন্য প্রাথমিক রুকইয়াহ
বাচ্চাদের নজর লাগা ও এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার জন্য নিয়ত করে রুকইয়াহ করতে পারেন। দ্রত ফল পাবেন ইনশা আল্লাহ
রুকইয়াহ করার নিয়মঃ
বাচ্চাকে সামনে বসিয়ে মাথায় হাত রেখে (হাত রাখতে অসুবিধা হলে দরকার নাই) সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, সুরা ইখলাস, ফালাক, নাস এগুলো বার বার করে পড়ে পড়ে ফু দিতে থাকুন। অন্তত ১০ থেকে ১৫ মিনিট করেন। সাথে এই দুটি দোয়া পোড়তে পারেন-
أُعِيْذُكُمْ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উচ্চারণ: উঈযুকুম বিকালিমা-তিল্লা-হিত্তাম্মাহ। মিন কুল্লি শাইত্বা-নিন ওয়া হা-ম্মাহ ওয়ামিন কুল্লি 'আইনিন লা-ম্মাহ।
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
উচ্চারণ: আল্লা-হুম্মা রাব্বান নাস আযহিবিল বা’স । ইশফিহি ওয়া আনতাশ শা-ফী । লা শিফা-আ ইল্লা শিফা-উক। শিফা-আন লা-ইউগা-দিরু সাকামা ।
এভাবে দিনে দুই-তিনবার রুকইয়াহ করতে পারেন। সমস্যা বেশি থাকলে এর সাথে রুকইয়ার গোসল দেয়াবেন এবং পানি খাওয়াবেন।
রুকইয়াহ গোসলঃ
গোসলের পানিতে সুরা ফাতিহা, আয়াতুল কুরসি আর সুরা ইখলাস, ফালাক, নাস যতবার ইচ্ছা পড়ে ফু দিয়ে ঐ পানি দিয়ে গোসল করান। গোসল আবশ্যক না, সমস্যা বেশি দেখলে করাবেন।
পানি খাওয়ানোঃ
গোসলের পানি তৈরির মতই পানি তৈরি করে খাওয়ান দিনে ২/৩ বার। পানি খাওয়ানোও আবশ্যক না। ...